নতুন করে বিদেশ যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর প্রয়োজন হয় আজকের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের আবেদন করবেন কিভাবে সার্টিফিকেট হাতে পাবেন পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি কাগজপত্র লাগবে পুলিশ ক্লিয়ারেন্স কত দিন সময় লাগবে এবং আবেদন করার নিয়ম সহ বিস্তারিত তথ্য
শুধুমাত্র বিদেশ গমনের জন্য অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর আবেদন করা যায়। তবে দেশের মধ্যে যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হয় তাহলে জেলা এস বি অফিসে যোগাযোগ করতে হবে।
পুলিশ ক্লিয়ারেন্স কি?
পুলিশ কর্তৃক সার্টিফাইড ও ভেরিফাইড এমন একটি প্রত্যয়ন পত্র যেটা আপনাকে এই মর্মে ঘোষণা করে যে আপনি বাংলাদেশের একজন নাগরিক এবং কোন অপরাধের সাথে জড়িত নেই। সাধারণত কোন অপরাধী এই সার্টিফিকেট গ্রহণ করতে পারে না বা তাকে দেওয়া হয় না। পুলিশ কখনোই অপরাধীদেরকে এই সার্টিফিকেট অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা প্রদান করবে না।
দেশের সুনাগরিক এবং যারা অপরাধ থেকে বেঁচে থাকে তাদের একমাত্র প্রমাণই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সনদপত্র।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিভাবে পাব।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে হলে আপনাকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং চালান পরিশোধ করতে হবে। এরপর আপনার বর্তমান ঠিকানা অথবা স্থায়ী ঠিকানায় অবস্থিত যে থানাটি আছে সেই থানায় এটিকে পাঠানো হবে। এরপর আপনাকে পাসপোর্ট সহ প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে থানায় যোগাযোগ করতে হবে। এরপর পুলিশ আপনার সকল কিছু যাচাই-বাছাই করে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করবে।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদনের অগ্রগতি বিভিন্ন সাহায্য সহযোগিতা ও প্রশ্নের উত্তরের জন্য সরাসরি পুলিশ স্পেশাল ব্রাঞ্চের মোবাইল অ্যাপ হ্যালো এসবিআর ব্যবহার করুন।
![]() |
| police clearance online apply |
পুলিশ ক্লিয়ারেন্স করতে কি কি ডকুমেন্ট লাগে
- অনলাইনে আবেদন করতে হবে
- পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে তিন মাস থাকতে হবে।
- পাসপোর্ট অনুযায়ী আবেদনকারী বর্তমান অথবা স্থায়ী ঠিকানার কোন একটি মেট্রোপলিটন পুলিশ বা জেলা পুলিশের আওতায় থাকতে হবে।
- বিদেশে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সংশ্লিস্ট দেশে বাংলাদেশ দুতাবাস কর্তৃক সত্যায়িত পাসপোর্ট এর তথ্য এর স্ক্যান কপি।
- বিদেশী নাগরিকদের ক্ষেত্রে নিজের দেশের Justice of Peace দ্বারাস সত্যায়িত পাসপোর্টের স্ক্যান কপি
- বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে (পুলিশ ক্লিয়ারেন্স চালান কোড নং- 1-7301-0001-2681) তে প্রদান করা ৫০০/- (পাঁচশত) টাকার অফলাইন অথবা অনলাইন চালান। বিকাশ অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমেও চালান পরিশোধ করতে পারবেন।
পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার নিয়ম
একাউন্ট রেজিস্ট্রেশন
আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজার থেকে সহজেই করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করার জন্য বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স এর অফিসিয়াল ওয়েবসাইট pcc.police.gov.bd ভিজিট করুন। এখানে প্রবেশ করার পর বাম পাশে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। নিচের মত একটি ফরম দেখতে পারবেন এখানে আপনার নাম ইমেইল এড্রেস (Email Address) মোবাইল নাম্বার (Mobile Number) জাতীয় পরিচয় পত্র (NID No)এবং পাসওয়ার্ড তারপরে আবার পুনরায় পাসওয়ার্ড তারপর একটি যোগফল পূরণ করতে হবে তারপরে Continue বাটনে ক্লিক করতে হবে।
মোবাইল নম্বর ভেরিফিকেশন
এখানে আপনাকে বলা হচ্ছে আপনাকে একটি কোড দেওয়া হয়েছে। যেটা “PCC AV 4591” আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন PCC <স্পেস> AV <স্পেস> 4591 তারপর 26969এই নম্বরে একটি মেসেজ পাঠিয়ে আপনার একাউন্ট ভেরিফিকেশন করুন।
![]() |
| Mobile Number Verification |
কি কাজে পুলিশ ক্লিয়ারেন্স করবেন সেটা সিলেক্ট করুন
আপনার একাউন্ট সফলভাবে ভেরিফিকেশন করা হলে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন (Sign In) করুন।
উপরে মেনুবার পাবেন সেখান থেকে এপ্লাই বাটনে (Apply Now) ক্লিক করুন ।
কি কাজে পুলিশ ক্লিয়ারেন্স ব্যবহার করবেন সেটা আপনাকে বাছাই করতে হবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন হলে আপনাকে Go Abroad সিলেক্ট করতে হবে। এবং যদি অন্যান্য কারণ হয় সেই ক্ষেত্রে Others সিলেক্ট করতে হবে। এবার আপনি কোন দেশে ভ্রমণ করতে চান সেটা সিলেক্ট করুন।
![]() |
| Select purpose and country of travel |
ব্যক্তিগত তথ্যপূরণ
উক্ত ধাপে আপনার পাসপোর্ট অনুযায়ী সকল ইনফরমেশন টাইপ করুন এবং সিলেক্ট করুন এবং আপনার সাইজের ছবি আপলোড করুন পাসপোর্ট সাইজ ছবির সাইজ ১৫০ কিমি এর কম রাখবেন। এরপর (Save & Next)বাটনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করুন
![]() |
| personal information |
![]() |
| personal information |
জরুরী যোগাযোগের ঠিকানা
উক্ত ধাপে আপনার পাসপোর্ট অনুযায়ী জরুরী যোগাযোগের ঠিকানা (Emergency Contact Address) এবং স্থায়ী ঠিকানা (Permanent Contact Address) লিখুন। এখানে আপনার জেলা, থানা, পোস্ট অফিস, পোস্ট কোড, গ্রাম, রোড/হাউজ ইত্যাদি লিখতে হবে। এরপর (Save & Next)বাটনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করুন
![]() |
| Emergency Contact (Permanent and present address) |
প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
উক্ত ধাপে আপনাকে পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্ট যেমন আপনার জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সনদ ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র আপলোড করবেন। এরপর (Save & Next)বাটনে ক্লিক করে পরবর্তী ধাপ অনুসরণ করুন
তথ্য যাচাই করুন এবং আবেদন সাবমিট করুন
এবার আপনার অনলাইনে পূরণকৃত ফমর প্রথম থেকে শেষ পর্যন্ত বানান সহ সবকিছু মিলিয়ে চেক করে দেখুন। একবার ভূল হলে আর সংশোধনের সুযোগ থাকবে না। তাই সবকিছু ঠিক থাকলে বক্স এ টিক মার্ক দিয়ে ফাইনাল সাবমিট (Final Submit) করুন।
![]() |
| Review and Final Submit |
চালান পরিশোধ করুন
আবেদনপত্র সঠিকভাবে সাবমিট করার পর নিচের মত একটি পেজে কনফার্মেশন পাবেন এখানে আপনাকে চালান পরিশোধ করতে হবে। এ চালান সাথে সাথেই পেমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে তাই এ চালান এর মাধ্যমে চালান পরিশোধ করাটাই ভালো।
- এ চালান (অনলাইন পেমেন্ট)
- অফলাইন চালান (১ কর্ম দিবস পর ভেরিফাই)
![]() |
| Payment |
চালান পরিশোধ করতে চাইলে Click Here to pay লেখার উপর ক্লিক করুন। এখানে ক্লিক করার পর সোনালী ব্যাংক এর অনলাইন পেমেন্ট অপশন পাবেন। সেখান থেকে আপনি বিকাশ নগদ, রকেট, ইত্যাদি গেটওয়ের মাধ্যমে সহজে পেমেন্ট করে চালান পরিশোধ করতে পারবেন।
![]() |
| Sonali bank payment getaway |
![]() |
| Payment Complete |
আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। নিচের চালান ডাউনলোড করুন অপশন থেকে চালান ডাউনলোড করে নিন।
চালান ডাউনলোড ও আপলোড করুন
এই ধাপে আপনার চালান এর PDF ফাইল আপলোড করুন। চালান আপলোড করতে হলে আপনাকে My Account মেনুতে যান এবং Upload Challan বাটনে ক্লিক করুন।
এখানে আপনার
- Bank Name ব্যাংকের নাম
- District আপনার জেলা
- Branch ব্যাংক যে শাখায় অবস্থিত
- Challan Date যেই তারিখে চালান দিয়েছেন সেই তারিখ
- Challan No চালান নাম্বার
লিখে Check Challan এ ক্লিক করুন। চালান জমা দেওয়ার পর তার নাম দেখা গেলে বুঝবেন যে চালান আপডেট হয়েছে। এরপর ডান পাশে চালান আপলোড অপশনে Document File এখানে ক্লিক করে আপনার চালান এর কপি আপলোড করুন এবং Upload বাটনে ক্লিক করুন।
সোনালী ব্যাংক অনলাইন পেমেন্ট অপশন ব্যবহার করে চালান পরিশোধ করলে সাথে সাথে পেমন্ট ভেরিফিকেশন করতে পারবেন। আর যদি ই চালান বা ট্রেজারি অফিসে গিয়ে চালান পরিশোধ করেন তাহলে পরের দিন আপলোড করতে হবে।
অফলাইন চালানের ক্ষেত্রে দুপুর ১২.০০ টার পূর্বে চালান জমা দিলে সেটা ঐদিনই ২.০০ টার পর সার্ভারে আপডেট হবে। তবে ১২.০০ টার পর চালান দিলে পরের দিন দুপুর ২.০০ পর সার্ভারে আপডেট হবে।
![]() |
| Finish apply |
এখান থেকে Ref No এটার উপর ক্লিক করে আপনার আবেদন পত্র টি ডাউনলোড করে নিন।
![]() |
| click on Ref No for download the application copy |
এই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর পুরো প্রক্রিয়া আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্স এ জানান।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে কত দিন লাগে?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কত দিনে পাওয়া যাবে সেটা নির্ভর করছে তদন্তের উপর। আপনার তথ্য সবকিছু ঠিক থাকলে, কোনো মামলা না থাকলে নরমালি ৭-১০ কর্মদিবস এরে মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মেয়াদ কত দিন?
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর মেয়াদ ৯০ দিন বা ৩ মাস। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করার পর ৩ মাসের মধ্যে তাকে বিদেশ যেতে হবে।


.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)

.jpg)
.png)
.png)
.png)
.png)