পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক
আপনি যদি দুবাই ভিসার এপ্লাই করে থাকেন তাহলে সেটি কিভাবে চেক করবেন? অর্থাৎ অনলাইনে আপনার ভিসা তৈরি হয়েছে কিনা। কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে খুব সহজেই দুবাই ভিসা চেক করবেন সেটাই আজকের আর্টিকেল এর মূল বিষয়।
এক দেশ হতে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ভিসা একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা একজন ব্যক্তিকে একটি দেশে প্রবেশ ও অবস্থানের অনুমতি দেয়। ভিসা এমন একটি স্টিকার বা সিলমোহর জাতীয় যা পাসপোর্ট এর পাতায় এবং ভ্রমণ পারমিটের পাতায় লাগিয়ে দেওয়া হয়।
পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক
আপনার পাসপোর্ট যদি একটি বৈধ পাসপোর্ট হয় তবে যেই দেশে যাওয়ার জন্য জন্য পাসপোর্ট এ ভিসা লাগিয়েছেন সেই দেশের ওয়েবসাইট থেকে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নম্বর সাধারণ ভাবে কয়েকটি সংখ্যা ও ইংরেজি অক্ষর এর সমন্বয়ে গঠিত হয় যেমন ( AB0285698)। আপনার পাসপোর্ট এ এই নম্বর পেয়ে যাবেন এবং সেটা কাঙ্খিত দেশের ভিসা চেক এর ওয়েবসাইটে গিয়ে টাইপ করে আপনার ভিসা চেক করে নিতে পারবেন। সম্পুর্ণ নিয়ম নিচে আলেচনা করা হলো
ভিসা কেন চেক করা জরুরী
বর্তমানে কিছু দালালচক্র আপনাকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে এবং বিভিন্ন মানুষের কথা বলে কম টাকায় বড় বড় অফার দেখিয়ে নকল ভিসা লাগিয়ে দিবে আপনার পাসপোর্ট এর উপর। কিছু অসাধু দালাল এমন নকল ভিসা বা ভিসা এডিট করে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে । এতে করে বিদেশগামী কর্মীগণ বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন।
বিদেশ যাওয়া তো দুরের কথা। দুতাবাসে/ নির্দিষ্ট কার্যালয়ে যখন ভিসা সাবমিট করা হচ্ছে তখন ঐ দুতাবাস এই নকল ভিসা দেখে অনেক ক্ষেত্রে কম্প্লেইন করছে এবং বিদেশগামী প্রার্থিদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। তাই ভিসা চেক করা খুব জরুরি যে আপনার ভিসাটি কি আসল এবং অনুমোদিত কিনা।
এছাড়া আপনার মনে সন্দেহ থাকতে পারে যে, আমি কি অন্যদেশের কাজের বা ভ্রমনের পারমিট পেলাম কিনা? আপনি তো ভিসা দেখে বুঝতে পারবেন না যে এটা আসল নাকি নকল তাই আপনার হাতে যদি নকল ভিসা চলে আসে তাহলে বিদেশ যাওয়া স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।
তাই আপনার হাতে ভিসা পাওয়ার পর আপনার ভিসাটি কি বৈধ কিনা সেটি চেক করে নিবেন। আজকের ব্লগে দুবাই দেশের ভিসা চেক/যাচাই করার নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
![]() |
| UAE Visa Check by Passport Number |
পাসপোর্ট নম্বর দিয়ে দুবাই ভিসা চেক
ভ্রমন পিপাসুদের কাছে দুবাই একটি জনপ্রিয়ী দেশ। দুবাই একটি ধনি দেশ। যারা ভ্রমন এর উদ্দেশ্যে বা কাজ বা যে কোনো উদ্দেশ্যে ভিসা লাগিয়েছেন তারা ICA Smart Service এর ওয়েবসাইট থেকে সহজেই পাসপোর্ট নম্বর ব্যবহার করে দুবাই ভিসা চেক করতে পারবেন।
দুবাই ভিসা চেক করার ওয়েবসাইট লিংকঃ
https://smartservices.icp.gov.ae/echannels/web/client/default.html#/fileValidity
- ভিসা চেক এর লিংকে প্রবেশ করে এখানে Search by অপশনে Passport Information সিলেক্ট করুন
- Select the Type অপশনে Visa সিলেক্ট করুন
তারপরের অংশে
![]() |
| Dubai visa check by passport number |
- Passport Number এই ঘরে আপনার পাসপোর্ট নম্বর দিন।
- Passport Expiry Date এই ঘরে পাসপোর্ট এর মেয়াদ শেষ হবে যেইদিন সেই তারিখ প্রদান করুন। এটা আপনার পাসপোর্ট এ পেয়ে যাবেন যেমন- 31/03/2027
- Nationality অপশনে Bangladesh সিলেক্ট করুন।
- তারপর I am Not a Robot এর ক্যাপচা পূরন করুন।
এখন সার্চ বাটনে ক্লিক করলেই আপনি আপনার দুবাই ভিসার সকল তথ্য দেখতে পারবেন এবং সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।
দুবাই ভিসা বাংলা অনুবাদ করবেন কিভাবে?
দুবাই ভিসা বাংলা অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেটর ব্যবহার করতে পারেন। এছাড়া আপনার হাতে থাকা মোবাইল দিয়ে গুগল লেন্স এর মাধ্যমে ভিসার অনুবাদ করে দেখে নিতে পারবেন তাতে কি লেখা রয়েছে।
অথবা ভিসার নির্দিষ্ট যেই অংশ অনুবাদ করতে চাচ্ছেন সেই অংশ কপি করে গুগল ট্রান্সলেট বা অন্যান্য অনুবাদ করার অ্যাপ ব্যবহার করে সহজেই অনুবাদ করে নিতে পারবেন।
UAE Dubai Visa check by Passport Number
in this way you can easily check your dubai (UAE) Visa by Passport Number. Everyone Need to check their visa for safety.

.jpg)
.jpg)