এক দেশ হতে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে বা কাজের উদ্দেশ্যে অথবা লেখাপড়া করার জন্য বৈধ পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ভিসা একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা একজন ব্যক্তিকে একটি দেশে প্রবেশ ও অবস্থানের অনুমতি দেয়। ভিসা এমন একটি স্টিকার বা সিলমোহর জাতীয় যা পাসপোর্ট এর পাতায় এবং ভ্রমণ পারমিটের পাতায় লাগিয়ে দেওয়া হয়।
পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক
প্রতরণার হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই আপনার ভিসাটি চেক করে নিবেন এটার সবকিছু সঠিক আছে কিনা। পাসপোর্ট এ যদি ভূল বা নকল ভিসা লাগিয়ে বিদেশ ভ্রমনের চেষ্টা করেন তাহলে বিদেশ যাওয়ার পরিবর্তে আইনের আওতায় যাওয়ার সম্ভাবনা আছে। তাই সবাই সতর্ক থাকবেন।
আপনার পাসপোর্ট যদি একটি বৈধ পাসপোর্ট হয় তবে যেই দেশে যাওয়ার জন্য জন্য পাসপোর্ট এর পাতায় ভিসা লাগিয়েছেন সেই দেশের ওয়েবসাইট থেকে আপনার পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করতে পারবেন।
পাসপোর্ট নম্বর সাধারণ ভাবে কয়েকটি সংখ্যা ও ইংরেজি অক্ষর এর সমন্বয়ে গঠিত হয় যেমন ( AB0269698)। আপনার পাসপোর্ট এ এই নম্বর পেয়ে যাবেন এবং সেটা কাঙ্খিত দেশের ভিসা চেক এর ওয়েবসাইটে গিয়ে টাইপ করে আপনার ভিসা চেক করে নিতে পারবেন। সম্পুর্ণ নিয়ম নিচে আলেচনা করা হলো
ভিসা কেন চেক করা জরুরী
আপনার মনে সন্দেহ থাকতে পারে যে, আমি কি অন্যদেশের কাজের বা ভ্রমনের পারমিট পেলাম কিনা? আপনি তো ভিসা দেখে বুঝতে পারবেন না যে এটা আসল নাকি নকল তাই আপনার হাতে যদি নকল ভিসা চলে আসে তাহলে বিদেশ যাওয়া স্বপ্ন অপূর্ণ থেকে যাবে।
তাই আপনার হাতে ভিসা পাওয়ার পর আপনার ভিসাটি কি বৈধ কিনা সেটি চেক করে নিবেন। আজকের ব্লগে কাতার দেশের ভিসা চেক/যাচাই করার নিয়ম পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে।
![]() |
| Qatar Visa check |
পাসপোর্ট নম্বর দিয়ে কাতার ভিসা চেক করার নিয়ম
যারা কাতার ভ্রমন করবেন অথাব কাতারে কাজের উদ্দেশ্যে পাসপোর্ট করেছেন তারা সহজে পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন এজন্য কাতার দূতাবাস এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
কাতার ভিসা চেক করার ওয়েবসাইট লিংকঃ
এরপরে নিচের মত এমন একটি পেজ দেখতে পাবেন।
![]() |
| Qatar visa check by Passport Number |
এখানে Visa Number ও Passport Number দুইটি অপশন এর মধ্যে Passport Number সিলেক্ট করুন।
তারপর Passport Number এর ঘরে আপনার পাসপোর্ট নম্বর দিন।
তারপর আপনার জাতিয়তা সিলেক্ট করুন। এখানে Bangladesh দিন।
এরপর Submit বাটনে ক্লিক করলেই আপনার কাতার ভিসার সকল তথ্য দেখতে পারবেন।
কাতার ভিসা বাংলা অনুবাদ করবেন কিভাবে?
ভিসা বাংলা অনুবাদ করার জন্য গুগল ট্রান্সলেট ব্যবহার করতে পারেন। এছাড়া মোবাইল ফোন থেকে গুগল লেন্স ব্যবহার করে ট্রান্সলেট করতে পারবেন। আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে গুগল ট্রান্সলেট এ প্রবেশ করুন। এখানে চারটা অপশন পাবেন
- টেক্সট ট্রান্সলেট
- ইমেজ ট্রান্সলেট
- ফাইল ট্রান্সলেট
- ওয়েবসাইট ট্রান্সলেট
আপনি যদি নির্দিষ্ট লেখা অনুবাদ করতে চান তাহলে টেক্সট লিখুন আর ট্রান্সলেট করুন। কিন্তু আপনি যদি পুরো ভিসা টা ট্রান্সলেট করতে চান তাহলে ইমেই ট্রান্সলেট অপশন থেকে আপনার ভিসা আপলোড করুন। ভাষা সিলেক্ট করে নিবেন। এভাবে আপনার পুরো ভিসা টা অনুবাদ করে নিতে পারেন।
ভিসা চেক করার ক্ষেত্রে সতর্কতা
- তারাহুড়া করে ভিসা চেক করবেন না। এতে টাইপ মিসটেক হতে পারে
- মোবাইল থেকে ভিসা চেক করলেও উপরের লিংক থেকে চেক করবেন
- পাসপোর্ট শুরুতে বড় হাতের অক্ষর যেমন EG BE AO ইত্যাদি অবশ্যই লিখবেন।
- ক্যপচা কোড সঠিক ভাবে পূরণ করবেন।
- ভিসা খুজে না পেলে হতাশ হবেন না। আপনার এজন্সির সাথে যোগাযোগ করুন

