স্মার্ট আইডি কার্ড হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তবে আশা করবো আপনি এই গুরুত্বপূর্ন কার্ড টি সবসময় যত্ন করে রাখবেন, এর মানে এই না যে, খুব বেশি যত্ন করতে গিয়ে হারিয়ে ফেলবেন। কিন্তু হারিয়ে গেলে আর কি করার আছে? হারিয়ে গেলে তো কিছু একটা করতেই হবে নয়তো বিপদে পড়বেন। তাই আসুন জেনে নেই স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি করবেন?
ব্যক্তিগত জীবনে স্মার্ট কার্ডের গুরুত্ব
আপনার যদি স্মার্ট কার্ড হারিয়ে থেকে থাকে তাহলে হয়তো এই গুরুত্ব অংশটি পরবেন না কারন এখন আপনার স্মার্ট কার্ডটি কিভাবে ফিরে পেতে পারেন সেই চিন্তায় আছেন তাই না? তাও গুরুত্ব গুলো বলি- প্রথমত আপনার স্মার্ট কার্ড আছে মানে আপনি একজন বৈধ বাংলাদেশের নাগরিক বা আপনার যেই দেশের আইডি কার্ড থাকবে আপনি সেই দেশের একজন বৈধ নাগরিক। বুঝলাম আপনি কার্ড ছাড়াও বাংলাদেশে বৈধভাবে থাকতে পারবেন এতে সমস্যা হবে না। কিন্তু যখন আপনি কোনো সেবা গ্রহন করতে যাবেন তখনই এই স্মার্ট কার্ড এর প্রয়োজন হবে।
আপনি কোনো জায়গায় চাকুরীতে জয়েন করতে হলে বা কোনো কিছুর রেজিষ্ট্রেশন করতে গেলে বা ধরুন আপনার কিছু হারিয়ে গেছে সেই ক্ষেত্রে থানায় জিডি বা যে কোনো সমস্যা হলে কোনো অভিযোগ করতে গেলে বা জমিজমা ক্রয় বিক্রয় করতে গেলে, ব্যাংকে একাউন্ট খোলা সহ যাবতীয় কাজে আপনার স্মার্ট কার্ড এর প্রয়োজন হবে। এখন বলবেন আমার তো ফটোকপি আছে বা ন্যাশনাল আইডি কার্ড আছে তাহলে আসল স্মার্ট কার্ড হারিয়ে গেলে সমস্যা কোথায়?
তাহলে শুনুন কিছু কিছু সেবা আছে যেগুলো নিতে গেলে অবশ্যই স্মার্ট কার্ড লাগবে, আর একটা সেটা হলো স্মার্ট কার্ড এ কিন্তু একটা ব্যাংকের এটিএম কার্ড এর মতো একটা অংশ রয়েছে যেটার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন অদুর ভবিষ্যতে।
স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয়
কিভাবে অনলাইনে থানায় জিডি বা সাধারণ ডায়েরীর আবেদন করবেন?
জিডি করার পর হারিয়ে যাওয়া আইডি কার্ড এর নির্ধারিত ফরম পূরন এবং জিডির কপি সংযুক্ত করে উপজেলা নির্বচন কমিশন অফিসে রিইস্যুর জন্য আবেদন করুন।
স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয় পত্র যেহেতু আমাদের একটি খুবই ইমপর্টেন্ট ডকুমেন্ট তাই স্মার্ট কার্ড যদি আমরা হারিয়ে ফেলি তাহলে অনলাইন কপি ল্যামিনেটিং করে ব্যভহার করতে পারি। একবার স্মার্ট কার্ড হারানো গেলে এর পরে এই কার্ড পাওয়ার সুযোগ থাকে না। আপনি যদি রি-ইস্যুর জন্য আবেদন ও করে তবে আপনাকে লেমিনেটিং করা আইডি কার্ড দিবে তারা।
পরবর্তীতে বাংলাদেশ সরকারিভাবে যদি স্মার্ট কার্ড এর জন্য কোন নতুন নিয়ম চালু করে বা সরকারি ভাবে দ্বিতিয় বার স্মার্ট কার্ড বিতরনের সুযোগ করে থাকে তাহলে আপনি আপনার স্মার্ট কার্ড টি দ্বিতিয়বার পেতে পারেন।
আমাদের মনে এখন প্রশ্ন হলো আমরা তাহলে কিভাবে আমাদের স্মার্ট কার্ড টি ফিরে পাবো।
আপনি আপাতত এন.আই.ডি অনলাইন কপি ডাউনলোড করে লেমিন্যাটিং করে ব্যবহার করতে পারবেন বা করতে থাকেন অথবা উপজেলা নির্বাচন কমিশন এর অফিস থেকে অনলাইন কপি নিয়ে সেটি ও ব্যবহার করতে পারেন। এবং হারিয়ে গেলে অবশ্যই থানায় একটি জিডি করে রাখবেন।
![]() |
| স্মার্ট কার্ড হারিয়ে গেলে করনীয় |
স্মার্ট কার্ড রি-ইস্যুর আবেদন
স্মার্ট কার্ড এর জন্য রি-ইস্যুর আবেদন করতে হলে প্রথমে আপনাকে আপনার ভোটার আইডির একাউন্ট এ লগইন করে নিতে হবে। একাউন্টে লগ ইন করতে এখানে ক্লিক করুন।
জাতীয় পরিচয় পত্রের ওয়েব সাইটে একাউন্ট রেজিষ্টার করার পর আপনার প্রফাইল থেকে রি-ইস্যু নামে একটি অপশন পাবেন ওটাতে সিলেক্ট করবেন।
![]() |
| রি-ইস্যুতে ক্লিক করুন |
রি-ইস্যু অপশন থেকে এডিট এ ক্লিক করবেন, এখানে আপনার রি-ইস্যুর কারন হিসেবে অনেকগুলো অপশন থাকবে যেমন হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ঠিকানা পরিবর্তন, এখান থেকে আপনি হারিয়ে গেছে অপশন সিলেক্ট করে দিবেন।
এবং এখানে আপনার সবগুলো তথ্য পুরন করতে হবে যদিও এগুলো অপশনাল দেওয়া তাই আপনার কাছে যেই যেই তথ্য গুলো রয়েছে এগুলো পুরন করে দিবেন।
যেমন, জিডি নম্বর, থানার নাম, পুলিশ অফিসারের নাম, পুলিশ অফিসারের পদবী, জিডির তারিখ
![]() |
| হারিয়ে গেছে সিলেক্ট করুন |
উপরের তথ্যগুলো দেওয়ার পর পরের অপশনে ফি প্রদান করতে হবে। এবং এখানে রেগুলার ও আর্জেন্ট দুইটি অপশন রয়েছে।
এর পরের ধাপে আপনার ফি পরিশোধ করা হয়ে গেলে আপনি আপনার একাউন্টে জমা দেওয়া টাকার পরিমান দেখতে পারবেন।
![]() |
|
nid lost how to get |
এখানে আপনি রেগুলার আবেদন করলে রেগুলার সিলেক্ট করবেন আর আর্জেন্ট আবেদন করতে চাইলে আর্জেন্ট সিলেক্ট করবেন, তবে সেই অনুযায়ী ফি দিতে হবে।
- রেগুলার আবেদনে আপনার রিইস্যু আবেদনের ফি 230 টাকা
- আর্জেন্ট আবেদনে আপনার রিইস্যু আবেদনের ফি 345 টাকা
আবেদন ফি যে কোনো সময় পরীবর্তন হতে পারে
এর পরের ধাপে আপনি কাগজপত্র/ডকুমেন্ট আপলোড করবেন।
এখানে আপনি নিচের লিস্ট এ যেই ডকুমেন্ট গুলো আছে সেগুলো আপলোড করতে পারবেন, যদিও এতোগুলো ডকুমেন্ট এর প্রয়োজন হয় না।
- Admit card
- Affidavit
- Affidavit 2
- Application
- Birth certificate
- BS NID
- Data entry proof copy
- Death certificate
- Divorce letter
- Divorce letter 2
- Driving license
- Form 2
- F m nid
- GD কপি আপলোড করবেন অবশ্যই
- HSC
- Investigation report
- Land document
- Land document 2
- Main application
- Marriage certificate
- Medical report
- NID
- Others
- Passport
- Passport 2
- Pay slip 1
- Pay slip 2
- Pay slip 3
- Pay slip 4
- Provisional certificate
- Service 1
- Service 2
- special info form
- Special info form 2
- Spouse nid
- Ssc
- S d nid
- Trade license
- Utility bill
- Voter form
- Voter form page one
- Voter form page two
পরবর্তী ধাপে আপনার সবকিছু ঠিক থাকলে আপনি নিশ্চিত করুন এবং আবেদন টি সাবমিট করুন
![]() |
| সাবমিট বাটনে ক্লিক করুন |






