ই নামজারি যাচাই বা ই নামজারি চেক অর্থাৎ ই নামজারি বা খারিজের আবেদন করার পর নামজারির বর্তমান অবস্থা চেক করতে পারবেন সহজেই। আজকের আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন কিভাবে সহজেই ই নামজারি আবেদনের বর্তমান অবস্থা চেক করতে পারবেন।
জমি রেজিস্ট্রেশন করার পর অনলাইনে ই নামজারির আবেদন করতে হয়। ইতিপূর্বে যারা নামজারি বা খারিজের আবেদন করেছেন তারা অনেকেই জানতে চান যে, নামজারি সম্পন্ন হয়েছে কিনা বা নামজারি কিভাবে চেক করতে হয়।
জমি ক্রয়ের পর বা অন্য সূত্রে মালিক হওয়ার পর সেই জমির মালিকানা নিজের নামে করার জন্য ই নামজারির আবেদন করতে হয়। ইতিপূর্বে ভূমি অফিসে গিয়ে নামজারি করার পদ্ধতি থাকলেও বর্তমানে ই নামজারি আবেদন, খতিয়ান অনুসন্ধান, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সবই অনলাইনে সম্পন্ন করতে হয়।
ই নামজারি অ্যপ্লিকেশন সম্পন্ন করার পর আপনার নামজারি আবেদনটি হয়েছে তা যেভাবে চেক করবেন নিচে সম্পুন্নরূপে করে দেখানো হলো:
![]() |
| ই নামজারি চেক করার নিয়ম |
ই নামজারি চেক করার নিয়ম
ই নামজারি চেক করার জন্য ভিজিট করুন: https://mutation.land.gov.bd/
এই লিংকে ভিজিট করার পর অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সেখান থেকে আবেদনের সর্বশেষ অবস্থা এটার উপার ক্লিক করুন।
![]() |
| ই নামজারি চেক করার নিয়ম |
এরপর আপনার সামনে এমন একটি উইনডো প্রদর্শিত হবে।
![]() |
| ই নামজারি চেক করার নিয়ম |
এখানে আপনি আপনার আবেদনের সঠিক তথ্য দিন। সঠিক তথ্য দেওয়ার জন্য ফরমে বর্ণিত তথ্যগুলো সিলেক্ট করুন ও পূরণ করুন
- বিভাগ নির্বাচন করুন
- আবেদন আইডি লিখুন
- জাতীয় পরিচয়পত্র নম্বর লিখুন
- সংখ্যার যোগফল (ক্যাপচা) পূরণ করুন (ইংরেজী সংখ্যায় লিখবেন)
এরপর খুজুন বাটনে চাপ দিয়ে আপনি আপনার নামজারি আবেদন চেক/যাচাই করতে পারবেন।
সাধারণত ২৮ দিনের মধ্যে একটি নামজারি প্রক্রিয়া নিষ্পত্তি হয়ে থাকে। সহকারী কমিশনার ভূমি নামজারি আবেদনের অনুমোদনের আদেশ করবেন। এরপর আপনার নামে খতিয়ান তৈরি করা হবে। খতিয়ান তৈরি হয়ে গেলে আপনি নাম দিয়ে জমির মালিকানা চেক করতে পারবেন।
খতিয়ান রেডি হওয়ার পর DCR ফি পরিশোধ করার জন্য আপনার ফোনে এসএমএস পাঠানো হবে। এরপর আবার mutation.land.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনের বর্তমান অবস্থা থেকে আইডি ও এনআইডি দিয়ে খুজুন।
![]() |
| ই নামজারি চেক করার নিয়ম |
আবেদনটি গ্রহন করা হলে মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে DCR ফি ১১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) টাকা পেমেন্ট করার অপশন পাবেন। এর পুনরায় আবেদন ট্রাংকিং করে কিউআর কোড সম্বলিত ডুব্লিকেট কার্বন রশিদ (ডিসিআর) পিন্ট করে নিতে পারবেন।
নামজারি খতিয়ান চেক করার নিয়ম
নামজারি আবেদন অনুমোদিত হয়ে গেল আপনি আপনার নাম অথবা খতিয়ান নম্বর দিয়ে নামজারি খতিয়ানের অনলাইন কপি ও সার্টিফাইড কপি দেখতে পারবেন যে, আপনার নামে এটি তৈরি হয়েছে কিনা
সে জন্য ভিজিট করুন eporcha.gov.bd। এরপর নামজারি খতিয়ান অপশনে যান। পর্যায়ক্রমে বিভাগ, জেলা, উপজেলা, মৌজা সিলেক্ট করুন। এরপর খতিয়ানের লিস্ট দেখতে পারবেন নাম সহ। এখানে আপনি খতিয়ান নম্বর ও মালিকানার নাম দিয়ে সার্চও করতে পারবেন।
![]() |
| নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম |
নামজারি আবেদন করার নিয়ম
নামাজারি আবেদন করতে হলে খতিয়ান নম্বর, দাগ নম্বরসহ আরও তথ্য দিয়ে অনলাইনে নির্দিষ্ট ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং ফি জমা দিতে হবে। এরপর সকল কাগজপত্র ও আবেদনের কপিসহ ভূমি অফিসে দাখিল করতে হবে।
ভুমি অফিস এটিকে যাচাই করে প্রতিবেদন তৈরি করবে। এরপর আবেদনের শুনানী হবে। সহকারী ভূমি কমিশনার আবেদন অনুমোদন করলে সর্বশেষ খতিয়ান ফি ১১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) টাকা জমা দিয়ে খতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন।
প্রশ্ন ও জিজ্ঞাসা
জমি খারিজ কি?
জমি খারিজ বলতে নির্দিষ্ট জমি মালিকের নামে রেকর্ডভূক্ত করাকে বোঝায়। অর্থাৎ আগে যেই ব্যক্তি জমির মালিক ছিল তার নাম বাদ দিয়ে নতুনভাবে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে নামজারি বা খরিজ বলে।
জমি খারিজ করতে কি কি লাগে?
মূল দলিলের কপি, ভায়া দলিল, খতিয়ানের কপি, ভূমি উন্নয়ন কর রশিদ, ওয়ারিশান সনদ, বন্টন নামা (প্রয়োজনে) ইত্যাদি। এছাড়া আবেদন কপিতে নাম, ঠিকানা, রেজিষ্ট্রী ক্রয়, দলিল নম্বর, সাল ইত্যাদি ক্লিয়ার থাকতে হবে।
ডিসিআর (DCR) মানে কি?
ভূমি কর বাদে অন্যান্য সরকারি পাওনা দেওয়ার পর নির্দিষ্ট ফরমে রশিদ দেওয়া হয় সেটাই ডিসিআর


.webp)

