খতিয়ান অনুসন্ধান করার নিয়ম
অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার নিয়ম। ই-পর্চার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি নামজারি খতিয়ান ও সার্ভে খতিয়ান চেক করতে পারবেন এবং সার্টিফাইড কপি ও অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। বিগত সময় বিনামূল্যে অনলাইন খতিয়ান কপি পাওয়া যেত। এখন বিনামূল্যে খতিয়ান অনলাইন কপি পাওয়া যায় না। অনলাইন কপির মূল্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে খতিয়ান চেক করতে আপনার eporcha.gov.bd ওয়েবসাইট থেকে সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান ক্লিক করে ধাপে ধাপে আপনার বিভাগ- জেলা- উপজেলা- খতিয়ানের ধরণ- মৌজা ইত্যাদি সিলেক্ট করলে আপনার সামনে সকল খতিয়ানের লিস্ট চলে আসবে সেখান থেকে আপনার কাঙ্খিত খতিয়ানটি খুজে বের করতে পারবেন।
খতিয়ান কি?
কিভাবে অনলাইনে জমির খতিয়ান/পর্চা পাবেন
যেভাবে জমির খতিয়ানের সরাসরি আবেদন করবেন এবং সাথে সাথে খতিয়ানের অনলাইন কপি উত্তোলন করবেন।
eporcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। তারপর সার্ভে খতিয়ান/নামজারি খতিয়ান এর উপর ক্লিক করুন।
খতিয়ান চেক করার লিংকঃ https://eporcha.gov.bd/
![]() |
| ePorcha খতিয়ান অনুসন্ধান: ই পর্চা হোম পেজ |
এরপর একটু নিচে স্ক্রল করলেই এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন।
![]() |
| ePorcha খতিয়ান অনুসন্ধান |
- সর্বপ্রথম আপনার বিভাগ সিলেক্ট করুন
- তারপর আপনার জেলা সিলেক্ট করুন
- তারপর উপজেলা সিলেক্ট করুন
- খতিয়ানের ধরন সিলেক্ট করুন যেমন- ছবিতে আর.এস সিলেক্ট করেছি।
- তারপর আপনার কাঙ্খিত খতিয়ান সিলেক্ট করুন। এখানে আপনার খতিয়ান খুজে না পেলে উপরে সার্চ বক্স এ সার্চ করুন। খতিয়ান নং অথবা মালিকের নাম লিখে।
এরপর আপনার কাঙ্খিত খতিয়ানটি খুজে পাওয়ার পর সেটার উপর ডাবল ক্লিক করুন। তারপর নিচের মত এমন একটি উইনডো দেখাবে।
![]() |
| ePorcha খতিয়ান অনুসন্ধান: খতিয়ান সার সংক্ষেপ |
এখানে উপরের কর্ণার থেকে হালসাবেক দেখতে পারবেন। এবং এখানে বিস্তারিত একটা বাটন আছে সেখানে ক্লিক করে বিস্তারিত দেখতে পারবেন
![]() |
| ePorcha খতিয়ান অনুসন্ধান: খতিয়ান বিস্তারিত |
এবং খতিয়ান আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন। সবকিছু দেখা হয়ে গেলে খতিয়ান আবেদন বাটনে ক্লিক করুন।
আপনি প্রথমবার যেই ভোটার আইডি কার্ড ও মোবাইল দিয়ে যাচাই করবেন পরবর্তীতে একই আইডি ও নাম্বার দিয়ে যাচাই করতে হবে অন্যথায় ভূল দেখাবে
![]() |
| ePorcha খতিয়ান অনুসন্ধান: খতিয়ান আবেদন ফরম |
এবার আপনার জাতীয় পরিচয়পত্র নং, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিন। এবার যাচাই করুন বাটনে ক্লিক করুন। যাচাই সফল হয়ে গেলে নিচে আপনার সকল তথ্য দেখাবে এবার যোগফল দিয়ে পরবর্তী ধাপ পেমেন্ট এ ক্লিক করুন। এখানে আপনি বিকাশ, রকেট, নগদ সহ কার্ড ও ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
![]() |
| খতিয়ান অনলাইন কপি সিলেক্ট ও পেমেন্ট |
বিগত সময়ে পেমেন্ট ছাড়াই অনলাইন কপি পাওয়া যেত। তবে এখন অনলাইন কপি পেতে হলে আপনাকে ১০০ টাকা পেমেন্ট করতে হবে।
এবার আপনি পরবর্তী ধাপ পেমেন্ট অপশন থেকে পেমেন্ট করলেই আপনার সামনে এমন খতিয়ান চলে আসবে। আর সরকারি সেবা অ্যাপ দিয়ে কাজ টি করলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলের স্টরেজে।
বর্তমানের অনলাইন কপিটি একটি কিউআর কোড সম্বলিত খতিয়ান থাকবে যেটা স্ক্যান করে আপনি এটার সঠিকতা যাচাই করতে পারবেন।
![]() |
| ePorcha খতিয়ান অনুসন্ধান: |
উপরের নিয়ম ফলো করলে আপনি সহজেই যে কোনো মৌজা এলাকার জমির খতিয়ান খুব সহজেই বের করে ফেলতে পারবেন।
মোবাইল ও পিসি দিয়ে নিয়ম একটাই কারন তথ্যগুলো মূলত ওয়েবসাইট এর মূল সার্ভার থেকে লোড নিচ্ছে তাই আপনি যেখান থেকেই প্রবেশ করুন না কেন একই কথা আশা করি সকলেই বুঝতে পেরেছেন কিভাবে খতিয়ান বের করবেন।
e porcha gov bd খতিয়ান: সমস্যা ও সমাধান
আমি খতিয়ান বের করার সময় মোবাইল দিয়ে জন্ম তারিখ সিলেক্ট করতে গেলে অনেক পিছনে যেতে হয় অনেক সময় ধরে পিছনে যেতে যেতে তারপর 1995 সাল 1975 সাল মানে এটা কিভাবে সহজে জন্মসাল সিলেক্ট করতে পারি?
উত্তরঃ আমরা অনেকেই নতুন বা অনেকেই জানিনা কিভাবে সহজেই মেবাইলে যে কোনো জন্মসাল সিলেক্ট করতে হয়। সবসময় আলাদা বক্স আসেনা সিলেক্ট করার ক্ষেত্রে। এখন আপনি নিচের দেওয়া ছবিতে সাল এর উপর ক্লিক করুন তাহলে এভাবে আসবে
![]() |
| খতিয়ান অনুসন্ধান: মোবাইলে জন্ম তারিখ সিলেক্টশন |
অনেক সময় মৌজা পাওয়া যায় না তখন কি করবো?
উত্তরঃ আপনি খতিয়ানের ধরন আর.এস বা বি.আর.এস উল্টাপাল্টা করে সিলেক্ট করে চেষ্টা করুন এ ক্ষেত্রে আবার কোন কোন সময় মৌজার নামের বানান ভূল থাকে তাই সম্ভাব্য বানান দিয়ে চেষ্টা করুন। যেমন, গ্রামরে নাম ধনিয়াকান্দি, আপনি দনিয়াকান্দি এভাবে সম্ভাব্য শব্দ দিয়ে সার্চ করুন কারন মৌজার লিস্ট এ বানান অনেক সময় এদিক সেদিক হেরফের থাকে।


.png)
.png)
.png)

.png)

