মেডিকেল রিপোর্ট কি?
মেডিকেল রিপোর্ট হচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা, যেমন নাক, কান গলা, সহ শরীরের বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কিত পরীক্ষা নিরীক্ষা। ভিসা পেতে হলে অবশ্যই আপনাকে মেডিকেল পরীক্ষা করাতে হবে।
ভিসা এপ্লাই করা আগে আপনাকে যেই দেশে যাবেন ওই দেশ ভেদে বিভিন্ন পরীক্ষা করাতে হয়। সাধারনত প্রতিটি দেশের মেডিকেল চেকের নিয়ম প্রায় একই।
কিভাবে মেডিকেল রিপোর্ট চেক করবেন
আমরা যখন বিদেশ গমনের জন্য প্রস্তুত হই তখন আমাদেরকে মেডিকেল চেকআপ করতে হয়। মেডিকেল পরীক্ষায় যদি ফিট হয় তাহলে আপনি বিদেশ যেতে পারবেন আর যদি আনফিট হন বা ফিট না হন তাহলে সাধারন নিয়ম অনুযায়ী বিদেশ যেতে পারবেন না।
আরো পড়ুন: মেডিকেল রিপোর্ট চেক করার পদ্ধতি
আজকে আমি আপনাদেরকে যেটা শিখাবো সেটা হলো মেডিকেল চেকআপ করার পর কিভাবে অনলাইন থেকে ঘরে বসে মেডিকেল রিপোর্ট বের করবেন।
পাসপোর্ট দিয়ে মেডিকেল রিপোর্ট চেক
আপনি যেই দেশে ভ্রমন করতে চান সেই দেশের ইমিগ্রেশন ওয়েবসাইট থেকেই মেডিকেল রিপোর্ট চেক করে নিতে পারবেন ।মেডিকেল রিপোর্ট চেক করার জন্য আপনাকে ওয়াফিদ এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর এখানে আপনার পাসেপোর্ট (Passport) নাম্বার অথবা ওয়াফিদ স্লিপ নম্বর (Wafid Slip Number) দিয়ে তারপর আপনার জাতিয়তা সিলেক্ট করবেন এবং একটা ক্যাপচা দিতে বলবে ওটা দিয়ে শুধু চেক বাটনে ক্লিক করুন।
তাহলে আপনার মেডিকেল রিপোর্ট চলে আসবে যে, আপনি ফিট হয়েছেন নাকি আনফিট হয়েছেন।
মেডিকেল রিপোর্ট চেক লিংকঃ https://wafid.com/medical-status-search/
![]() |
|
মেডিকেল রিপোর্ট চেক |
মেডিকেল রিপোর্ট চেক করতে নিচের ধাপগুলো ফলো করুন
- By Passport Number এ ক্লিক করুন
- পরের ঘরে আপনার পাসপোর্ট নাম্বার দিন
- এর পরের ঘরে আপনার জাতীয়তা সিলেক্ট করুন
- তারপর ক্যাপচার ঘরে ক্যাপচা লিখুন
- এর পর Check বাটনে ক্লিক করুন
![]() |
| মেডিকেল রিপোর্ট ফিট নমুনা |
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক
মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট চেক করা জন্য নিচের লিংকে ক্লিক করুন।
মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক লিংক https://eservices.imi.gov.my/myimms/FomemaStatus
![]() |
| মালয়েশিয়া মেডিকেল রিপোর্ট চেক |
এখানে লাল চিহ্নিত অপশন ব্যবহার করে পাসপোর্ট নাম্বার ও জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করে আপনার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। তার পাশেই নিল বক্স চিহ্নিত অংশে আপনার পাসপোর্ট এ থাকা আপনার নাম ও জাতীয়তা বাংলাদেশী সিলেক্ট করে মেডিকেল রিপোর্ট চেক করে নিতে পারবেন।
এখানে আপনার পাসপোর্ট নাম্বার ও দেশ সিলেক্ট করে Carian এ ক্লিক করবেন। তাহলে আপনার মালয়েশিয়ার মেডিকেল রিপোর্ট দেখতে পারবেন।
মেডিকেল রিপোর্ট এ আনফিট হওয়ার কারন সমুহঃ
- এইচআইভি
- চর্মরোগ
- জন্ডিস
- হার্টের সমস্যা
- করোনা
- শ্বাসকষ্ট
- ক্যান্সার
- ভাইরাস জনিত কোন সমস্যা



.png)