যারা নতুন পল্লী বিদ্যুৎ সংযোগ নিতে চাচ্ছেন তাদের আবেদন করার পূর্বে জানা উচিৎ কিভাবে আবেদন করতে হয় মিটার পেতে কি কি শর্ত পূরণ করতে হয় এবং কি কি ডকুমেন্ট লাগবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য কাজ করছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। অনলাইনে নতুন পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করলে পরবর্তী ৩০ দিন েএর মধ্যে বাড়িতে পল্লী বিদ্যুৎ এর সংযোগ নিতে পারবেন।
আবেদন করতে হলে পল্লী বিদ্যুৎ এর ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় শর্ত মেনে তথ্যগুলো পূরণ করে আবেদনপত্র ও বাড়ির হাউজ ওয়্যারিং কম্প্লিট করে রকেট এর মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
এই নিয়মে কোনো ৩য় পক্ষের সাহায্য ছড়াই পল্লী বিদ্যুৎ এর মিটার সংযোগ নিতে পারবেন।
বিস্তারিত নিচে বর্ণনা করা হলো।
পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করার পূর্বশর্তসমূহ:
নতুন পল্লী বিদ্যুৎ মিটারের সংযোগ এর আবেদন করার ক্ষেত্রে “পল্লী বিদ্যুৎ সমিতি” কিছু শর্তাবলী প্রয়েন করছে। যেই শর্তগুলো মেনে পল্লী বিদ্যুৎ এর মিটার এর আবেদন ও সংযোগ নিতে হবে।
- ছবি, জাতীয় পরিচয় পত্রের তথ্য
- স্থায়ী ঠিকানা ও মোবাইল নম্বর
- সংযোগস্থলের ঠিকানা ও মালিকানা প্রমানের জন্য খারিজের কপি
- সার্ভিস পোল থেকে সংযোগস্থলেরর দূরত্ব এর সঠিক তথ্য (ফিট হিসাবে)
- বড়িতে প্রয়োজনীয় লোড (ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ, মটর ইত্যাদি) এর সংখ্যা এবং ওয়ার্ট গননা করে রাখবেন।
- সংযোগ ট্রান্সফরমার এর অধিনে পাশ্ববর্তী গ্রহাকের হিসাব নং ও বই নং।
- হাউজ ওয়্যারিং এর রিপোর্ট
আবেদনকারী নিজে হলে উক্ত ডকুমেন্ট গুলো লাগবে আর যদি জমির মালিক নিজে না হলে তার উত্তরাধিকারদের সনদের কপি দিতে হবে।
পল্লী বিদ্যুৎ এর মিটার এর আবেদন করার নিয়ম
নতুন পল্লী বিদ্যুৎ এর মিটার এর জন্য আবেদন করার জন্য পল্লী বিদ্যুৎ সমিটির অফিসিয়াল ওয়েবসাইট rebpbs.com এ প্রবেশ করুন। মেনু অপশনে দেখবেন আবেদন নামে একটা বাটন আছে ওখানে ক্লিক করুন। এর আর্গে নির্দেশিকা দেওয়া আছে সেগুলো পড়ে নিতে পারেন।
আবেদন ফরম সঠিকাভাবে পূরন করে আবেদন পত্রটি সংক্ষণ এবং হাউজ ওয়্যারিং করার মাধ্যমে আবেদন কম্প্লিট করুন।
আবেদন করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র, ছবি, ভোটার আইডি কার্ড খারিজের কপি ইত্যাদি কাগজ সাইজ অনুযায়ী রেডি রাখুন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম ২০২৩ palli bidyut meter application from online rebpbs.com
![]() |
| পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম |
- ছবি (300×300 পিক্সেল) সাইজ সর্বোচ্চ 150 কেবি
- ভোটার আইডি স্ক্যান কপি (600 475 পিক্সেল) সাইজ সর্বোচ্চ 300 কেবি
- জমির সনদ সাইজ সর্বোচ্চ 700 কেবি।
রাজশাহী ও যশোর পল্লী বিদ্যুৎ সমিটি- ১ এর আবেদন
উক্ত দুইটি পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুৎ সংযোগ গ্রহকদেরকে নিচের লিংক থেকে নতুন আবেদন এর জন্য অনুরোধ করছি।
উক্ত লিংক থেকে আবেদন করার ক্ষেত্রে ভিতরে নিয়ম ও শর্তাবলী দেখে আবেদন করতে পারবেন।
—————————————————————
ধাপ-১ আবেদন ফরম পূরণ করুন।
নতুন মিটারের জন্য আবেদন করতে হলে আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে এই লিংকে ভিজিট করুন পল্লী বিদ্যুৎ নতুন মিটারের আবেদন
আপনার সামনে এমন একটি ফরম আসবে, উক্ত ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন। লাল (*) চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
আবেদন কারীর বিবরণ
প্রথমে আপনার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি ও জেনারেল অফিস এর ধরন সিলেক্ট করুন
সংযোগ ট্যারিফ এর ক্ষেত্রে, একক বাসা বা বাড়ির ক্ষেত্রে এলটি-এ আর বহুতল ভবন অথবা ফ্ল্যাট এর ক্ষেত্রে এমটি-এ অপশন সিলেক্ট করুন।
এবার ফরম এ যা যা আছে যেমন নাম, পিতা, মাতা ইত্যাদি একে একে পূরণ করুন।
স্থায়ী ঠিকানা ও সংযোগ স্থলের বিবরণ
ব্যাক্তির স্থায়ী ঠিকানার সকল তথ্য পূরণ করুন। প্রথমে জেলা, তারপর উপজেলা, থানা, ইউনিয়ন, ডাকঘর ও গ্রাম ইত্যাদি তথ্য প্রদান করুন।
যদি স্থায়ী ঠিকানায় বিদ্যুৎ মিটার এর আবেদন হয় তাহলে “প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ………. ” এখানে টিক মার্ক দিন।
উক্ত ফরমে সংযোগ স্থলের বিরণের জায়গায় মৌজার নাম বাংলাতে এবং জমির দাগ ও খতিয়ান ইংরেজীতে লিখুন।
জিওগ্রাফিক তথ্য পূরণ করুন
নিকটবর্তী সার্ভিস পোল থেকে সংযোগ স্থলের দূরত্ব সঠিকভাবে মেপে নিয়ে ইংরেজীতে লিখুন। এবং একই ট্রান্সফরমার এর আওয়ার পার্শবর্তী গ্রাহকের বই ও হিবাস নং ইংরেজীতে লিখুন।
আপনার কানেকশন স্থায়ী হবে নাকি অস্থায়ী তা সিলেক্ট করুন।
লোড এর জায়গায় আপনার বাড়িতে যেই বৈদ্যুতিক জিনিসপত্র রয়েছে সেগুলোর নাম সিলেক্ট করুন এবং কতগুলো রয়েছে এবং সেগুলোর ওয়াট এর বিররণ এবং সেগুলো অটোমেটিক চাহিদাকৃত লোডের পরিমাণ কিলোওয়ার হিসেবে শো করবে।
ডকুমেন্ট/কাগজপত্র আপলোড ও সম্মতি
এখানে ছবি, ভোটার আইডি কার্ড খারিজ/ উত্তরাধিকার সনদের কপি আপলোড করুন।
তারপর নিচে একটি চেক বক্স আছে ওটাতে ক্লিক করে সকল সম্মতি প্রদান করুন।
ধাপ-২: আবেদন পত্র টি প্রিন্ট করুন, এখানে আপনি আপনার আবেদনপত্র টি ডাউনলোড করুন এবং ট্রাকিং নম্বর ও পিন নম্বর কোথাও লিখে বা ছবি তুলে সংরক্ষণ করুন। পরবর্তীতে প্রবেশ এর সময় এটি প্রয়োজন হবে।
ধাপ-৩: হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন
আপনার বাড়ির বিদ্যুৎ ওয়্যারিং সম্পন্ন করার পর অনলাইন আবেদন এর সময় তা নিশ্চিত করতে হবে।
rebpbs.com থেকে আবেদন তারপর হাউজ ওয়্যারিং নিশ্চিত করুন অপশনে ক্লিক করুন এবং আপনার ট্রাকিং নম্বর ও পিন নম্বর দিয়ে হাউজ ওয়্যারিং এর তথ্য প্রদান করুন।
ধাপ-৪: আবেদন ফি পরিশোধ
পল্লী বিদ্যুৎ এর মিটার এর আবেদন ফি পরিশোধ করা যায় দুইটি উপায়ে:
- বিদ্যুৎ অফিসে গিয়ে
- রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে
পল্লী বিদ্যুৎ নতুন মিটার এর আবেদন ফি বাবদ ১১৫ টাকা। এটি সরাসরি বিদ্যুৎ অফিসে গিয়ে অথবা রকেট এর মাধ্যমে পরিশোধ করা যায়। এছাড়া সংযোগ দেওয়ার সময় মিটারের খরব বাবদ ৪৫০ টাকা নেওয়া হয়।
রকেট এ ফি দেওয়ার নিয়ম দেখুন এখানে: https://rebpbs.com/Default.aspx
পল্লী বিদ্যুৎ এর মিটার এর আবেদন অনুসন্ধান
ঘোষনাঃ ৩১/০৮/২০২২ ইং হতে সকল সিটি কর্পোরেশন,পৌরসভা এবং ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাভুক্ত বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী(আবাসিক/বাণিজ্যিক/শিল্প) আবেদনকারীকে করদাতা সনাক্তকরন নম্বর (TIN) প্রদান করতে হবে ।উক্ত (TIN) নাম্বারটি পরবর্তীতে যাচাই বা ভেরিফিকেশনের সময় ভুল প্রমানিত হলে তার দায়-দ্বায়িত্ব সংশ্লিষ্ট গ্রাহকের উপর বর্তাবে ।


.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)